কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ এ ০৯:১৮ PM

পাঁচ দিন পর আজ ঘরের ছাওয়ারা হাতের রান্না খাবে’

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২২-১০-২০২১ আর্কাইভ তারিখ: ২৮-১০-২০২১

ভোরের মৃদু সূর্যালোক পড়ে সবুজ খেতের শিশিরবিন্দু চকচক করছে। আজ শুক্রবার ঘড়ির কাঁটা তখন ছয়টা ছুঁই ছুঁই। চারদিক শান্ত, কোলাহলমুক্ত। গ্রাম পুলিশ, পুলিশ ও বিজিবির দল শিশির মাড়িয়ে মাঝিপাড়া গ্রামের বড়করিমপুর এলাকায় টহলে ব্যস্ত। সময় বাড়তে না বাড়তেই কোলাহলে ভরে উঠতে শুরু করে পুরো এলাকা। পোড়া ঘরের ছাই-ময়লা সাফ করে কেউ বসিয়েছেন রান্না। কেউ বা ভাঙা বেড়া, দুমড়েমুচড়ে যাওয়া ঘর মেরামতে ব্যস্ত হয়ে পড়েছেন।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন